ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল পৌরসভার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন। জানাযায়, প্রতিষ্টার দীর্ঘ ২৩ বছর পর পৌরসভার নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় নান্দাইল এগিয়ে যাচ্ছে।নান্দাইলের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিনের নিরলস প্রচেষ্টায় প্রতিনিয়ত নান্দাইলে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধিত হচ্ছে।
রোববার (২৫ অক্টোবর) নান্দাইল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিক উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে পৌর সদরের ৮নং ওয়ার্ডে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের পাশে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল, পৌর কাউন্সিলর মো. কামরুজ্জামান ভূইয়া মানিক, কাউন্সিলর শাহীন, আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম সালাম প্রমুখ।।