নান্দাইলে পৃথক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু

আশরাফুল আলম জালাল ময়মনসিংহ।। 
সোমবার, ২৭ জুলাই, ২০২০, ৭:৩৮ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে পৃথক দুটি  দূর্টঘনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার  সকালে ময়মনসিংহের নান্দাইলে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের ঝালুয়া ভাটি সাভার নামক স্থানে দ্রুতগামী কভারভ্যানের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী গুরুতর আহত হয়। নান্দাইল ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে আম্বিয়া আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়। নিহত আম্বিয়া উপজেলার আতকাপাড়া গ্রামের হাদিস মিয়ার স্ত্রী।

এছাড়া আহত হয়েছে কপালহর গ্রামের উজ্জ্বল মিয়া, আব্দুর রহমান, আব্দুর রশিদ ও তসরা গ্রামের মিন্টু মিয়া।আহতদের  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক।

এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি মনজুরুল হক জানান,একটি ইজিবাইক  নান্দাইল থেকে যাত্রী নিয়ে  ময়মনসিংহের দিকে যাচ্ছিল,আহতদের ভাষ্যমতে একটি কভারভ্যান পিছন থেকে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে।কভারভ্যান আটক করা সম্ভব হয়নি তবে চেষ্টা অব্যাহত আছে।

অপর দিকে উপজেলার রসূলপুর গ্রামের মৃত উমর আলীর পুত্র  আবুল কাসেম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গতরাত  আনুমানিক (১০ টার দিকে)  মারা যায়। স্থানীয়রা জানায়, নিজঘরে বৈদ্যুতিক ফ্যানের সুইজ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।পরে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ