আশরাফুল আলম জালাল (স্টাফ রিপোর্টার)।।
ময়মনসিংহের নান্দাইলে (১০জুন) বুধবার পর্যন্ত নতুন একজন করোনা রোগী সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল আহাম্মদ নাসের।
তিনি জানান, গতকাল ময়মনসিংহ পি সি আর ল্যাবে পাঠানো ১৫ টি নমুনার ফলাফলে একজন করোনা পজিটিভ হয়েছে। আক্রান্ত ব্যাক্তি একজন পুরুষ পুলিশ সদস্য, বয়স(৪০)। তার বাড়ি নান্দাইল পৌরসভার চন্ডিপাশা মহল্লায়। তার সামান্য শারীরিক উপসর্গ রয়েছে। তিনি কোথায় কর্মরত আছে সে বিষয়টি নিশ্চিত করে জানা যায়নি।
অন্যরা হোম আইসোলোশনে রয়েছেন। আজ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৩৩ টি। ফলাফল এসেছে ২৭৭ টির। মোট আক্রান্ত হয়েছে ১৬ জন, সুস্থ হয়েছেন ৪ জন।
বাকীরা হোম আইসোলোশনে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
You must be logged in to post a comment.