নান্দাইলে পাচঁশত মাক্স প্রদান করলেন সাংবাদিক আজিজুল হক 

আশরাফুল আলম জালাল, ময়মনসিংহ।।       
রবিবার, ১২ জুলাই, ২০২০, ৫:৪৭ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে কর্মরত সাংবাদিক, তাদের পরিবারের সদস্য ও সাধারণ মানুষের মাঝে পাঁচশত মাক্স বিতরণ করেন নান্দাইল উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুল হক। তিনি সাংবাদিকতার পাশাপাশি ঢাকায় একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত।

শনিবার (১২ জুলাই) বিকাল ৪টায় নান্দাইল উপজেলা প্রেসক্লাব ও নান্দাইল প্রেসক্লাব সহ নান্দাইলের সকল সাংবাদিক সংগঠন তথা প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে নিজ হাতে সার্জিক্যাল (ফেস) মাক্সের প্যাকেট প্রদান করেন। এ সময় নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃআজিজুর রহমান ভুইয়া বাবুল বলেন,ব্যাক্তিগত উদ্দ্যোগে মাক্স বিতরণের জন্য ক্লাবের সকলের পক্ষথেকে আজিজুল হককে ধন্যবাদ জানাই। নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল এই তরুন সাংবাদিক আজিজুল হকের উদ্দ্যোগকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন, নান্দাইল অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি শামছুজ্জামান বাবুল,সাধারণত সসম্পাদক মোঃশাহজাহান ফকির, মানবাধিকার সংগঠক মো. আতাউর রহমান বাচ্চু, নান্দাইল উপজেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফজলে গাউস, সাংগঠনিক সম্পাদক মো. আবুল খায়ের হিমেল, নান্দাইল সাংবাদিক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রমজান আলী প্রমুখ।

এছাড়াও  নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজনের নিকট সৌজন্যমূলক মাক্সের প্যাকেট তুলে দেন সাংবাদিক আজিজুল হক।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ