নান্দাইলে নতুন করে একজন করোনা পজেটিভ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ৪:১২ অপরাহ্ন

আশরাফুল আলম জালাল, নান্দাইল, ময়মনসিংহ।।

মময়মনসিংহের নান্দাইলে এক বৃদ্ধা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা যায়।তার বয়স ৮০বছর। তার মাঝে করোনার কোন লক্ষণ প্রকাশ পায়নি। সে নিজেই এসে করোনা টেস্ট করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে যায়।

১৮ মে (সোমবার) ১০ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো হয় তার  মধ্যে ঐ বৃদ্ধার করোনা পজেটিভ আসে।বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল নাসের। কিভাবে আক্রান্ত হয়েছে তা জানা সম্ভব হয়নি।তার পরিবারের সবার নমুনা পরীক্ষা করা হবে।

ময়মনসিংহ পিসিআর ল্যাবে এখন পর্যন্ত ১৫৩ জনের নমুনা পাঠানো হয়েছে। তার মধ্যে ৯০ জনের ফলাফল এসেছে।এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন কর্মী করোনার আক্রান্ত হয়েছিল।তারা ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ