নান্দাইলে ট্রাক চাপায় নিহত ২

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৬ জুলাই, ২০২০, ৭:৪১ অপরাহ্ন
নান্দাইলে ট্রাক চাপায় নিহত ২

আশরাফুল আলম জালাল (স্টাফ রিপোর্টার)।।

ময়মনসিংহের নান্দাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে উপজেলার মুসুল্লি ইউনিয়নের ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের চরপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায় ময়মনসিংহ থেকে আসা গরু বোঁঝাই একটি ট্রাক  বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, দুর্ঘটনায় উপজেলার উল্লাপাড়া গ্রামের হানিফ (২২) আরিফ (২৬) নামে দুই ব্যাক্তি ঘটনাস্থলেই মারা যায়।

অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ