নান্দাইলে টার্গেট ফাইন সোয়েটার কারখানায় আগুন! ফায়ার সার্ভিসের চার ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ।
মোঃ আশরাফুল আলম জালাল, নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলের টার্গেট ফাইন সোয়েটার কারখানায় লাগা আগুন চার ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
রবিবার দুপুরের দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি টার্গেট ফাইন নামক একটি সোয়েটার তৈরির কারখানার সুতার গোডাউনে আগুন লাগে। সংবাদ পেয়ে দূত ঘটনাস্থলে ছুটে আসে নান্দাইল উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার একটি ইউনিট। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দীর্ঘ চার ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
এবিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ আঃ মালেক জানান, খুব সম্ভবত বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে, এতে প্রায় সারে চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অতিরিক্ত ধোঁয়ার কারণে চার জন শ্রমিক আহত হয়েছে, তারা হলেন উজ্জ্বল (২১),রাব্বি মিয়া (২২),আবু বকর ছিদ্দিক (২০)ও আলাউদ্দিন (৩৫)।তাদের মধ্যে আলাউদ্দিন নান্দাইল উপজেলা হাসপাতালে বাকিরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নাম প্রকাশেঅনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, এই কারখানায় কোন অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। তাই দ্রুত আগুন ছড়িয়েছে। মূল কারখানায় আগুন আসলে অনেক হতাহতের ঘটনা ঘটতে পারতো।