আশরাফুল আলম জালাল (স্টাফ রিপোর্টার)।।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটি বাজুপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরুধে প্রাণ গেল ইতি আক্তার (২০) নামের এক কিশোরীর। জানা যায়, দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের সাথে জমির ভাগ ভাটোরা নিয়ে বিরোধ চলছিল ইতির পরিবারের।
সেই বিরোধের জেরে (৪জুলাই) শনিবার সকাল ৯ ঘটিকায় চাচাতো ভাইদের বল্লমের আঘাতে প্রাণ গেল ইতির। নিহত ইতি উপজেলার বনাটি বাজুপাড়া গ্রামের শাহেদ ভুইয়ার মেয়ে।
স্থানীয় ইউ পি সদস্য মাসুদ মিয়া জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত সমস্যা ছিল। আগামী শুক্রবার স্থানীয়ভাবে সালিশীর মাধ্যমে ফয়সালা হওয়ার কথা ছিল।
আজ সকালে শাহেদ ভূইয়া ও তার ছেলে শহিদ মিয়া জমিতে বীজতলা তৈরি করতে গেলে, লাল মিয়ার ছেলে দুলাল ও রিপন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।হামলার এক পর্যায়ে ইতি ফিরাতে গেলে বল্লমের আঘাতে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার প্রস্তুতি কালে সে মারা যায়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি, মনসুর আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তিন জনকে আটক করা হলেও তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
You must be logged in to post a comment.