নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেছেন সংসদ সদস্য তুহিন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৭ মে, ২০২০, ৯:৪০ অপরাহ্ন

আশরাফুল আলম জালাল, নান্দাইল, ময়মনসিংহ।।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রবিবার (১৭ মে)৬টি কমিউনিটি ক্লিনিক  উদ্ভোধন করা হয়।ক্লিনিকগুলো উপজেলার শিমুলাটিয়া, কাদিরপুর, অরণ্যপাশা, শিবপুর, কিসমত কচুরি, ধূরুয়া এলাকায় অবস্থিত।

প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে এই ৬টি কমিউনিটি ক্লিনিক পূণঃনির্মাণ করা হয়েছে বলে জানা যায়।

উদ্ভোধন করেন ময়মনসিংহ ০৯ নান্দাইল আসনের সংসদ সদস্য মোঃআনোয়ারুল আবেদীন খান তুহিন। এ সময় তিনি বলেন, সময় স্রোত কারো জন্য বসে থাকে না।এই প্রতিকূল পরিবেশে তিনি সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার কথা ভেবে ক্লিনিক গুলো উদ্ভোধন করেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করেই উদ্ভোধন কাজ পরিচালনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসের, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সালাহ উদ্দিন আহমেদ চৌধুরী, মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নারায়ন চন্দ্র সরকার, মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আজিজুল ইসলাম, সাংবাদিক আলম ফরাজি, স্বাস্থ্য সেবা কমিটির সদস্য স্বাস্থ্য সহকারী আসাদুজ্জামান, এসআইটি মোঃ সোহাগ আকন্দ প্রমুখ।

এছাড়াও কমিউনিটি ক্লিনিকের জমিদাতা, সভাপতিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ