নান্দাইলে ইউপি সদস্য সহ ৮ জুয়ারী গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৮ জুন, ২০২০, ৮:৫১ অপরাহ্ন

আশরাফুল আলম জালাল, ময়মনসিংহ।।

ময়মনসিংহের নান্দাইলে এক ইউপি সদস্য সহ ৮ জুয়ারীকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

অফিসার ইনচার্জ মনসুর আহম্মদের নির্দেশে রবিবার দিন গত রাতে (৮ জুন) পুলিশের বিশেষ অভিযানে  চন্ডিপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মহসিন সহ ৮ জনকে বাশঁহাটি এলাকায় একটি জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয়।

পরে জুয়া আইনে তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে নান্দাইল মডেল থানার অফিসার ইনর্চাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, নিজ বানাই রেলক্রসিং এর ছলিম উদ্দীনের বাড়ির পীছনে, ধূরয়া গ্রামে শাহ বাড়ির নদীর পাড় জঙ্গলে ও বাশঁহাটি গ্রামে দীর্ঘদিন যাবত জুয়া খেলা চলে আসছিল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ