আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ১০ নং শেরপুর ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে চারজন প্রার্থী অংশগ্রহণ করে।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া।তিনি নৌকা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৮৫৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র এম.বজলুর রহমান আনারস প্রতিক পেয়েছেন ৩১৩৩ ভোট।
মোঃ কপিল উদ্দিন চশমা প্রতিক পেয়েছে ৬৪১ভোট এবং হারুন অর রশিদ সরকার মোটরসাইকেল পেয়েছে ৪২ভোট।
নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফখরুজ্জামান মুঠোফোনে বেসরকারি ফলাফল বিষয়ক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রশাসনের পক্ষথেকে কড়া নিরাপত্তা জোড়দার ছিল।প্রচুর পরিমান আনসার,পুলিশ,র্যাব,বিজিবি,মোতায়েন ছিল।
স্থানীয় লোকজন বলেন নিরপেক্ষ ও কড়াকড়ি ব্যবস্থায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে,চেয়ারম্যান সোহরাব উদ্দিন মন্ডলের মৃর্ত্যুজনিত কারনে এই উপনির্বাচন অনুষ্টিত হয়