নান্দাইলে আগুনে পুড়লো ৮লক্ষ্যাধিক টাকার মাল।

মোঃ আশরাফুল আলম জালাল,স্টাফ রিপোর্টার।
শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০, ১০:২৭ অপরাহ্ন
burst

  • ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা বাজারে গতরাত আনুমানিক ১.৩০মিনিটে দুইটি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে।ধারণা করা হচ্ছে, চায়ের স্টল থেকে বিড়ি সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।পরে স্থানীয় জনতা অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে আজিম উদ্দিনের কীটনাশক দোকানের সম্পুর্ন মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।অন্যটি চা দোকান হওয়ায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয় নি।
    কীটনাশক ও সার ব্যবসায়ী আজিম উদ্দিন এই প্রতিবেদককে জানায়,তার দোকানের সব মালামাল পুড়ে গেছে।এতে তার প্রায় ৮ লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়েছে।এই ক্ষতি কাটিয়ে উঠা তার পক্ষে সম্ভব নয়।পরিবার পরিজন নিয়ে এখন তার পথে বসার উপক্রম। এ অবস্থায় তিনি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।১১নং খারুয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসনাত ভুইয়া মিন্টু বলেন,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।বিষয়টি খুবই দুঃখজনক।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ