নান্দাইলের মিতু গাইবান্ধায় শ্বশুরালয়ে হত্যার অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ৯:১৩ অপরাহ্ন

আশরাফুল আলম জালাল, নান্দাইল, ময়মনসিংহ।।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের খলাপাড়া গ্রামের মানিক মিয়ার মেয়ে মিতু আক্তার একটি পোশাক কারখানায় চাকরি করার সুবাধে সহকর্মী রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সদর উপজেলার গিদারী ইউনিয়নের গিদারী গ্রামের সাইদুল ইসলাম হায়দারের ছেলে রাসেলের প্রেমে পড়ে। প্রেমের সম্পর্ক, শেষ পর্যন্ত গড়ায় বিয়েতে। কিন্তু সুখকর হয়নি সেই প্রেম।

গত মাস চারেক পূর্বে তাদের বিয়ে হয়, বিষয়টি জানা ছিল না মিতুর পরিবারের।মেয়ের পরিবারের পক্ষে মিতুর চাচা মোস্তাফিজুর রহমান জানায়,, মেয়েটি  পরিবারের সম্মতি ছাড়াই রাসেলকে বিয়ে করে শ্বশুর বাড়িতে অবস্থান করছিল।প্রতিবেশির সাথে মিতুর স্বামী রাসেলদের জমিসংক্রান্ত বিষয়ে বিরুধ ছিল। প্রতিবেশিকে ফাসাতে মিতুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

বুধবার (২৭ মে) বিকাল তিনটায় তার স্বামীর ফুফাতো বোন ফারজানা মেয়ের পরিবারের মোবাইলে জানায়, মিতুকে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা হত্যা করেছে ।

সংবাদ পেয়ে মেয়ের পক্ষ থেকে মেম্বার  রাজিউল হাসিব রুপন,মিতুর মা কলি আক্তার,প্রতিবেশী সোহেল গতরাতে গাইবান্ধা যায়।আজ লাশের ময়নাতদন্ত  শেষে  তার মা লাশ গ্রহণ করে নান্দাইলের গ্রামের বাড়িতে নিয়ে আসে।আজ রাজগাতী ইউনিয়নের  খলাপাড়া গ্রামে পৈতৃক বাড়িতে মিতুর দাফন সম্পন্ন হয়েছে। মিতুর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেছে।

গাইবান্ধা সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ভিকটিমের স্বামী  রাসেলকে আমরা গ্রেফতার করেছি। পরবর্তী তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ