ময়মনসিংহের নান্দাইলের বাউল শিল্পী মোঃ ইসলাম উদ্দিন ও তার দল বাংলাদেশ টেলিভিশন(বিটিভি)তে সংগীত শিল্পী নির্বাচনী পরীক্ষা ২০১৯ইং এ অংশগ্রহণ করে নিয়মিত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। সে নরসুন্ধা শিল্পী গোষ্ঠীর পরিচালক। নরসুন্ধা শিল্পী গোষ্ঠী নামে ইসলাম উদ্দিন ও তার দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।গত ০৮-০৯-২০২০ ইং তারিখে প্রকাশিত ফলাফলে বিটিভির ওয়েব সাইটে দেখা যায় ১৫ তম স্থানে নরসুন্ধা শিল্পী গোষ্ঠীর নাম রয়েছে। ইসলাম উদ্দিন উপজেলার আগারগাঁও এর মরহুম শাহাব উদ্দিনের পুত্র।
উল্লেখ্য যে,ইসলাম উদ্দিন একজন দৃষ্টি প্রতিবন্ধী। সে একজন প্রতিভাবান লোক সংগীত শিল্পী। ইতিমধ্যে সে জাতীয় পুরষ্কার সহ অনেক পুরষ্কার পেয়েছেন।ই,পি,আই জাতীয় পুরষ্কার,টি,আই,বি,পুরষ্কার,শিল্পকলা একাডেমি পুরষ্কার উল্লেখযোগ্য ।
এ বিষয়ে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন,ইসলাম উদ্দিন অনেক দিন লোক সংগীত চর্চা করে আসছে।সেই ধারাবাহিকতায় আজ তার এই সাফল্য। সে সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে আরো এগিয়ে যেতে পারবে।
বাউল ইসলাম উদ্দিন বলেন,আমার গানের মাধ্যমে সমাজে আলো জ্বালাতে চাই।সমাজের সকল ধরনের অপরাধ দূর করতে চাই।আমি নান্দাইল সহ দেশবাসীর দোয়া চাই।
You must be logged in to post a comment.