বাংলাদেশ সময় রবিবার ভোর ৪টায় নিউইয়র্কের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ‘সি’ গ্রুপের খেলায় ব্রাজিল-মরক্কো ১-১ গোলে ড্র হয়েছে। ব্রাজিল প্রথমে গোল খেয়েও পরে দারুণ নৈপূণ্যের মধ্যে গোল পরিশোধ করতে সক্ষম হয়।
দেশ দু’টিতে মাঠের লড়াইয়ে সমানে সমান লড়েছে। দুই দলের খেলা ছিল অত্যন্ত পরিচ্ছন্ন। অভিজ্ঞতার কোনো ঘাটতি ছিল না। মনে রাখার মতো উভয় দেশ অসাধারণ খেলা পরিবেশন করেছে-এটাই ফুটবল।
আফ্রিকার সেরা দল মরক্কো মাঠে প্রচুর ছোট-বড় গ্রাউন্ড পাসিংয়ের সমন্বয়ে সুন্দরভাবে খেলা পরিবেশিত হয়েছে। তবে মরক্কোরা খেলার শেষ দিকে ফরাসি ঘরানার স্টাইলে একটু বল উড়িয়ে মারার চেষ্টা করেছে। মরক্কোদের আক্রমণের দানাটি বেশ জমাট ছিল, কোনো জড়তা দেখা যায় নি। বেশ জোরের সাথে বলা যায়-শ্বাসরুদ্ধকর তো অবশ্যই ছিল।
ওদিকে দক্ষিণ আমেরিকার ফুটবলের প্রতিভূ ব্র্যাজিউরা (ল্যাটিন ঘরানার উচ্চারণ, অবশ্যই ব্রাসিল বা ব্রাজিল হবে) সব সময় নান্দনিক সোজা পাসিংয়ে বিশ্বাসী। তেমনটি সাধ্যমতো লড়াই করেছে ছোট ছোট পাসের গুরুত্ব দিয়ে। খুব কমই শূন্যে বল উড়িয়ে খেলেছে। যেই মুহূর্তে সামনের বার পোস্টে গিয়ে গোল হবে না, ওটা জেনে বার বার পেছন থেকে সরল গ্রাউন্ড পাস খেলার প্রচেষ্টা চালিয়েছে। ব্র্যাজিউ বেশ ভালো খেলেছে-এ কথা নিঃসন্দেহে বলা যায়।
খেলার ধারা বর্ণনা :
প্রথমার্ধে ২১ মিনিটর সময় মরক্কোরা দারুণ এক চমৎকার গতিতে পাল্টা-আক্রমণে গোল করে এগিয়ে যায়। মাঝমাঠ থেকে ব্রাহিম দিয়াস হাওয়ায় ভাসিয়ে দারুণ এক থ্রু বলে এগিয়ে দেন। এদিকে ব্র্যাজিউর আলিসন বলের গতি-প্রকৃতি ঠিকমতো বুঝতে না পেরে ডি-বক্সের বাইরে চলে যান। সেই গতিতে মরক্কোর ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় সাইবারী দুই রক্ষণভাগকে পেছনে ফেলে চিপ শটে গোলরক্ষক এলিসন বেকারের মাথার উপর দিয়ে ঠিকানা খুঁজে নেন (১-০)।
দ্বিতীয়ার্ধে ৩২ মিনিটের সময় ব্র্যাজিউ গোল পরিশোধের সুযোগ পেয়ে যায়। ব্র্যাজিউর ব্রুনো গিমারেসের ফিরতি পাস ধরে নিয়ে ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় ভিনিসিউস ডি-বক্সে বাঁ দিকে কাট করে প্রতিপক্ষের জনৈক খেলোয়াড়কে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে গোলটি করে ফেলেন (১-১)।
আগামী ১৯শে জুন শনিবার সকালে পরবর্তী দ্বিতীয় খেলায় ব্রাজিউ (ব্রাজিল) হাইতির মুখোমুখি হবে। এবং একই সাথে ঐদিনই ভোর বেলায় আফ্রিকার প্রতিনিধি মরক্কো স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে।
অন্যদৃষ্টি/১৪ই জুন ২০২৬
You must be logged in to post a comment.