নানা আয়োজনে নওগাঁয় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮, ৯:০২ পূর্বাহ্ন

ওমর ইলাহী মাথিন, নওগাঁ ।।

সরকারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড জনগণকে অবহিত করতে সারা দেশের ন্যায় নওগাঁয় শুরু হয়েছে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ বছর নওগাঁসহ সারাদেশে একযোগে মেলার আয়োজন করা হয়। শহরে তিনদিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে নওগাঁয় সরকারি জিলা স্কুল মাঠে। এ উপলক্ষে সকাল ৯টায় শহরের কেডি সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান। পরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পর বেলা ১১টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শহিদুল হক। পরে মেলা প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শহিদুল হক, সদর আসনের সাংসদ আব্দুল মালেক, পুলিশ সুপার ইকবাল হোসেন প্রমুখ।

আলোচনা সভায় সচিব শহিদুল হক বিভিন্ন সেক্টরে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘সরকারের বর্তমান উন্নয়ন গতিধারা চলমান থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তবে এ অর্জন সফল করার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মানুষ উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে আগ্রহী তখনই হবে, যখন তারা উন্নয়নের চিত্র দেখতে পাবে। এজন্যই সরকার ২০১৫ সাল থেকে সরকারের উন্নয়ন চিত্র জনগণের সামনে তুলে ধরতে উন্নয়ন মেলার আয়োজন করে আসছে।’

জিলা স্কুল মাঠে তিন দিনের এ মেলায় সরকারি-বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত বিভিন্ন সংস্থার ৯২টি স্টল নির্মরাণ করে সেখান থেকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের অডিও-ভিডিও সম্প্রচার করা হচ্ছে। নওগাঁ জেলা প্রশাসনের আয়োজিত তিনদিন ব্যাপী এ উন্নয়ন মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সব শ্রেনীর মানুষের জন্য উন্মুক্ত থাকবে জানিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান। একই সঙ্গে মেলা প্রাঙ্গণে সন্ধ্যার পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের ব্যবস্তা করেছে স্থানীয় জেলা প্রশাসন ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ