নাইজেরিয়ায়, রাখাল – কৃষক সংঘর্ষ : নিহত ৮৫ জন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮, ২:৫০ অপরাহ্ন

 অন্যদৃষ্টি অনলাইন

নাইজেরিয়ায় কৃষকদের সঙ্গে পশুপালকদের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছে। দেশটির কেন্দ্রে প্লেটো রাজ্যে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন প্রচারমাধ্যমের সংবাদে  জানানো হয়েছে, গত বৃহস্পতিবার নৃগোষ্ঠী বেরম কৃষকরা নৃগোষ্ঠী ফুলানি পশুপালকদের আক্রমণ করে পাঁচজনকে হত্যা করে ।

সংঘর্ষের এখানেই ,শনিবার ফুলানি পশুপালকরা এর জবাব দিলে ভয়াবহ এ হতাহতের ঘটনা ঘটে। ওই অঞ্চলে ভূমি নিয়ে বিভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে বহু দশক ধরে নৃশংস সংঘর্ষের ইতিহাস রয়েছে। শনিবারের ঘটনার পর ওই রাজ্যের তিনটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। রাজ্য পুলিশ কমিশনার উনদেই আদেই জানান, রক্তক্ষয়ী ওই সংঘর্ষের পর এক অনুসন্ধানে দেখা যায়, কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো কয়েকজন। তিনি আরো জানান, সংঘর্ষের সময় ৫০ ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া, ১৫ মোটরসাইকেল ও দুটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ