নরসিংদীর মনোহরদীতে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যার মূল আসামী গ্রেপ্তার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮, ২:২০ পূর্বাহ্ন

মাহবুবুর রহমান, নরসিংদী।।

নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের বাবু মিয়ার মেয়ে আউলিয়া আক্তার (১১) একই  উপজেলার দক্ষিন চরমান্দালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামী সজল মিয়া (২০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার সন্ধায় র‌্যাব-১১ এর একটি দল সজল মিয়াকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। সজল একই উপজেলার বীরগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ।

গতকাল ২ জুলাই ২০১৮ সোমবার  এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক শেখ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার বিকেলে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের বাবু মিয়ার মেয়ে আউলিয়া আক্তার বিদ্যালয় ছুটি শেষে বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে নানার বাড়ীতে যাচ্ছিল। এ সময় সজল মিয়া ঘরের জানালা দিয়ে আউলিয়াকে দেখে তার পিছু নেয়। কিছুদূর যাওয়ার পর সজল মিয়া আউলিয়া আক্তারকে ধরে জনৈক শামসুদ্দিনের বাতা ক্ষেতের ভেতরে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করার সময় আউলিয়া বাধা প্রদান এবং চিৎকার দেয়ার চেষ্টা করলে সজল তাকে গলাটিপে হত্যা করে বাতা ক্ষেতের ভিতর লুকিয়ে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায়  স্কুল ছাত্রীর বাবা বাবু মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মনোহরদী থানায় একটি মামলা  দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন অনলাইন পত্রিকা, জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায়ও আসে। এতে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িত অপরাধীকে গ্রেফতার করতে র‌্যাব-১১ মাঠে নামে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০১/০৭/১৮ তারিখ রবিবার সন্ধায় র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল নরসিংদীর মনোহরদী উপজেলার পশ্চিম বীরগাঁও এলাকায় অভিযান চালিয়ে হত্যা ও ধর্ষণ মামলার মূল আসামী মো. সজল মিয়াকে গ্রেপ্তার করে।  আসামী সজল মিয়া স্বীকারোক্তি মূলক জবানবন্ধি দিয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ