মাহবুবুর রহমান, নরসিংদী।।
নরসিংদীর মনোহরদীতে বাল্য বিবাহ ও মাদককে শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন করলেন।
আজ ৩০ জুলাই ২০১৮ সোমবার সকাল ১০টায় নরসিংদীর মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের অায়োজনে মাদক, যৌন হয়রানি ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন, শপথ পাঠ ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্যরা টিফিনের টাকা বাঁচিয়ে সারা দেশের বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচির আয়োজন করে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রায় ১২০০ শত শিক্ষার্থী মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে না বলে শপথ নেন। নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে অাবদ্ধ না হতে শপথ পাঠ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফখরুদ্দীন ভূঞা।
শপথ শেষে সংক্ষিপ্ত অালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজতবা জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল ও তারাকান্দি টিকিউ এইচ বালিকা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মাহবুবুর রহমান সোহেল প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, দেশের তরুন- তরুনীদের মাদক, যৌন হয়রানি ও বাল্য বিবাহ থেকে দূরে রাখার সচেতনতা সৃষ্টির লক্ষেই ৮ মার্চ পঞ্চগড় তেঁতুলিয়া থেকে টিফিনের টাকা বাঁচিয়ে কার্যক্রমটি শুরু করেন।
তিনি বলেন তরুনরাই পারে মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ে তুলতে। অাজ নরসিংদীতে ছিলো তার ৫৩ তম জেলা। মঙ্গলবার গাজীপুর জেলায় কার্যক্রম পরিচালনা করবেন।
You must be logged in to post a comment.