মাহবুবুর রহমান, নরসিংদী।।
নরসিংদীর মনোহরদীতে প্রথম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষন চেষ্ঠায় আটক করা হয় গিয়াস উদ্দিন (৪০) নামের এক বেকারীর বিক্রয়কর্মীকে। সোমবার সকালে উপজেলার বারুদিয়া গ্রামের একটি কিন্ডার স্কুলের পরিত্যাক্ত একটি কক্ষে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটির আর্ত চিৎকারে পথচারী ও প্রতিবেশীরা এসে এই লম্পটকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত গিয়াস উদ্দিন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পূর্বধর ঘুষগড় গ্রামের আবু তাহের মুন্সির ছেলে। সে মনোহরদী বাসস্টেন্ড এর আল- নূর বেকারীর একজন বিক্রয়কর্মী বলে জানিয়েছে।
যৌন হয়রানির শিকার শিশুটির পরিবার জানায়, প্রতিদিনের মতো সোমবার সাড়ে নয়টায় শিশুটি স্কুলে যায়। বিদ্যালয়ে যাওয়ার পর তার দুজন সহপার্ঠী ছাড়া আর কেউ স্কুলে না আসায় তারা স্কুল মাঠে খেলাধুলা করছিল। হঠাৎ ঐ বেকারীকর্মী স্কুলের ভেতর প্রবেশ করে শিশুটির মুখে হাত চেপেধরে একটি পরিত্যাক্ত রুমে নিয়ে ধর্ষনের চেষ্ঠা চালায় এ সময় নির্যাতিতা ও তার সহপার্ঠীদের ডাক- চিৎকারে পথচারীরা এগিয়ে এসে লম্পটকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
মনোহরদী থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে গিয়াস উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
You must be logged in to post a comment.