নরসিংদীর বিলাসদীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে আটকা পড়ে ৩ শ্রমিক নিহত!

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৬ আগস্ট, ২০১৮, ৫:২৪ অপরাহ্ন

মাহবুবুর রহমান, নরসিংদী।।

নরসিংদী সদর উপজেলার বিলাসদী ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করার সময় আটকা পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহতাবস্থায় আরো এক শ্রমিককে উদ্ধার করা হয়। আজ সোমবার (০৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিবপুর উপজেলার মোছাদ্দিকের ছেলে রাকিব (২২), ছালাউদ্দিনের ছেলে রমিজ (২৬), ঘোড়াদিয়ার ছালাউদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৩২)। আহত শ্রমিক কামাল (৪০) ঘোড়াদিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, নির্মাণাধীন বহুতল ভবনের নিচতলায় গ্রাউন্ডফ্লোরের ট্যাংকে কাজ করার সময় দুই শ্রমিক আটকা পড়ে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আরো এক শ্রমিক আটকা পড়ে। ওই তিন শ্রমিকের কোনো সাড়া না পেয়ে অন্য শ্রমিকরা সবাইকে বিষয়টি জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর ৩ শ্রমিকের লাশ উদ্ধার করে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ