অনদৃষ্টি অনলাইন।।
নরসিংদীর শেখেরচরে নব্য জেএমবির আস্তানা সন্দেহে একটি পাঁচতলা ভবনে যৌথবাহীনির অভিযান শেষ হয়েছে। অভিযানে এক নারী ও এক পুরুষ নিহত হয়েছে। তারা নব্য জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), সোয়াত ও পুলিশের যৌথবাহীনির এ অভিযান মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেল চারটার দিকে সমাপ্ত ঘোষনা করেন সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম।
এর আগে মঙ্গলবার সকালে ঘটনাস্থলের সামনে এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছিলেন, ‘নরসিংদীর মাধবদী ও শেখের চরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দুটি বাড়িতে একাধিক জঙ্গি অবস্থান করছে।’
এ সময় আশপাশের এলাকায় মাইকিং করে সবাইকে সরিয়ে দেয় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
তিনি বলেন, ‘নরসিংদীর আরেকটি জঙ্গি আস্তানা মাধবদীর গাঙপাড় এলাকায়ও দিনের আলোতে অভিযান চালানো হবে। তাদেরকেও আত্মসমর্পণের আহ্বান জানানো হবে। আত্মসমর্পণ না করলে আমরা পরবর্তী অ্যাকশনে যাব।’
এদিকে, শিবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান সাংবাদিকদের বলেন, মাধবদীর গাঙপাড় এলাকার সাত তলা বাড়িটির এক তলা থেকে তিন তলা পর্যন্ত মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা।
তিনি বলেন, আমরা গোপন সূত্রে তথ্য পেয়েছি বাড়িটির ৭ তলার একটি বাসায় ৭ জন জঙ্গি অবস্থান করছে। ওই বাড়ির ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর আগে সোমবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর সন্দেহজনক বাড়ি দুইটি ঘেরাও করে রাখা হয়
You must be logged in to post a comment.