নরসিংদীতে  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সংবর্ধনা ও আইডিয়াল স্কুলে মা সমাবেশ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮, ১:৪৪ অপরাহ্ন

নরসিংদী প্রতিনিধি।।
গতকাল জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীতে নরসিংদী উপজেলা কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সৌজন্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা, নরসিংদী সদর উপজেলা জনাব এইচ এম জামেরী হাসান এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন শ্রদ্ধেয় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এই অনুষ্ঠানে মাননীয় জেলা প্রশাসক জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মাননীয় জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা বৃন্দদের আসন্ন জাতীয় শোক দিবসের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। শিক্ষার্থীদের কেদ্র করে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে মাননীয় জেলা প্রশাসক জানান, সকল স্কুল কলেজের অভিভাবক প্রতিনিধি ও শিক্ষকদের এ বিষয়ে বিশেষ দৃষ্টি নিবন্ধনের জন্য বলা হয়েছে এবং শিক্ষার্থীরা যেনো ক্লাসে অংশগ্রহণ অব্যহত রাখে এ ব্যাপারেও বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়াও গতকাল নরসিংদী আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। মা সমাবেশটি মূলত একটি সামাজিক সচেতনতামূলক মুক্ত আলোচনা সভা। যেখানে মাননীয় জেলা প্রশাসক   মায়েদের সাথে সরাসরি  ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গীবাদ নিয়ে কথা বলেন এবং সকল মা কে প্রতিটি সন্তানের ব্যাপারে খেয়াল রাখতে অনুরোধ করেন। মাননীয় জেলা প্রশাসক মহোদয় শিক্ষার্থীদের কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে মায়েদের কে সন্তানের ব্যাপারে বিশেষ দৃষ্টিদানের জন্য অনুরোধ করেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ