মাহবুবুর রহমান, নরসিংদী।।
নরসিংদীতে মাইক্রোবাসের সঙ্গে বাসের সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ নিহত ৭ ও আহত ১৪ জন। আজ মঙ্গলবার ১৪ আগষ্ট সকাল সাড়ে ৭ টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনাইমুড়ি টেক এলাকায় দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সোনাইমুড়ির টেক এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকা ফেটে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নরসিংদী রায়পুরা এক বিয়ের অনষ্ঠান থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং মাইক্রোটি সম্পুর্ণ দুমরেমুচরে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয় এবং নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন নিহত হয়। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরী ভিত্তিতে ঢাকা প্রেরণ করা হয়। ঢাকা নেওয়ার পথে আরও তিনজন মারাযান। নিহতদের একজন বাদে বাকি ছয় জনের নাম পরিচয় পাওয়াগেছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. হাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় আক্রান্ত বাস ও মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। আহতদের নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে সাময়িক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা প্রেরণ করেন। বাসের চালক পলাতক আছে। মামলার প্রস্ততি চলছে।
You must be logged in to post a comment.