নরসিংদীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উদ্ধোধন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২০ জুলাই, ২০১৮, ১২:৪২ অপরাহ্ন

মাহবুবুর রহমান, নরসিংদী।।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে নরসিংদী জেলা মৎস্য অফিস বৃহস্পতিবার বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভার আয়োজন করে। সকালে নরসিংদী সার্কিট হাউজ হতে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন সৈয়দা ফারহানা কাওনাইন নরসিংদী জেলা প্রশাসক। এতে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক লতাফত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ উদ্দিন আহম্মদ, নরসিংদী জেলার  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল আউয়াল, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হোসেন, নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মমতাজ মহল, মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও মৎস্যচাষী ও খামারীবৃন্দ। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ উদ্দীন আহম্মদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রজেক্টরের মাধ্যমে জেলার মৎস্য উন্নয়ন সম্পর্কে উপস্থাপনা করেন নরসিংদী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মমতাজ মহল এবং আরো কর্মকর্তাবৃন্দ তাদের বক্তব্য উপস্থাপন করেন। আলোচনায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্যচাষী ও খামারীরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ