নভেম্বরেই নির্বাচনের তফসিল ঘোষণা-ইসি; নির্বাচন নিয়ে সরকার ও কূটনৈতিক মহলের বক্তব্য

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮, ৯:৫১ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার ইসির সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কমিশনের সচিব হেলালুদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

আজ সকালে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংক সাংবাদিকদের  বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন বিষয়ে অভিজ্ঞ দুজন প্রতিনিধি বাংলাদেশে পাঠাবে। তারা রাজনৈতিক পরিবেশ ও নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।

এর আগে, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে ই্ইউ-এর ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন বৃটেন, জার্মানি, স্পেন, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধি।।

অপরদিকে, ভারত বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইহমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। আজ বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন শ্রিংলা।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রিংলা জানান, বাংলাদেশের নির্বাচনী জোট নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না । তবে অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন ঘিরে কোনো ধরনের সহিংসতার প্রত্যাশা করে না ভারত।

হাইকমিশনার বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ও প্রতিবেশী দেশের গণতন্ত্রের প্রতি আস্থাশীল আমরা। সে কারণেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। এ সময় মন্ত্রী ওবায়দুল কাদের  জানান, নির্বাচন কমিশনের একজন সদস্য মাহবুব তালুকদারের পদত্যাগের দাবী আওয়ামী লীগের নয়।

ওদিকে, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের সব রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী। এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সন্তোষজনক। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হবে না। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে আইন-শঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা জানান।নির্বাচনের তফসিল ঘোষণা হলে আইন-শৃঙ্খলা অবনতি হতে পারে কিনা- এমন প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী বলেন, এই ধরনের আশঙ্কার সঙ্গে বাস্তবতার মিল নেই। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচনে সব দল আসবে, তাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির  কোনো অবনতি হবে না

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ