বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধানকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে ডিবির একটি টিম আটক করে। ওই সময়ে দুলাল সহ ৬জনকে আটক করা হয় যাদের সাথে ফেনসিডিল সহ মাদক পাওয়া গেছে। তবে তাৎক্ষনিক ডিবি এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে অপরাগতা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ ডিবির এস আই জলিল মাতবর জানান, সন্ধ্যায় নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে দুলাল প্রধান সহ ৬জনকে আটক করা হয়েছে। তাদের কয়েকজনের দেহ তল্লাশী করে ফেনসিডিল ও মাদক পাওয়া গেছে। দুলাল প্রধান সম্পৃক্ত কিনা তদন্ত চলছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
নারায়ণগঞ্জ ডিবির পরিদর্শক এনামুল হক জানান, দুলালের বিরুদ্ধে মাদক, ভূমিদস্যু, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আছে। এসব অভিযোগের প্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এর আগে দুলাল প্রধানের বিরুদ্ধে কয়েকজনের জমি দখলের অভিযোগ উঠেছিল। এ নিয়ে সংবাদ সম্মেলনও হয়।
You must be logged in to post a comment.