বিশেষ প্রতিবেদক।।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষে ঢাকার নবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সাড়িবদ্ধভাবে এসব ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দিন মনজু, সহকারি কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান রশিদ, আমির হোসেন কুটিসহ আরও অনেকেই।
You must be logged in to post a comment.