নবাবগঞ্জে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
ঢাকার নবাবগঞ্জে দু’টি ইউনিয়নের বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল এবং নয়নশ্রী ইউনিয়নের বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এম.পি মহোদয়ের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নাসির উদ্দীন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী অফিসার জনাব এইচ.এম. সালাউদ্দীন মনজু, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, ট্যাগ অফিসার, মেম্বারবৃন্দ এবং আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.