নবাবগঞ্জে উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২১ উদযাপন উপলক্ষে উপহার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা ২০২১ উদযাপন উপলক্ষে উপহার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এম. পি।

উপজেলার ১৮০ টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি জি.আর চাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এম.পি’র পক্ষ থেকে ব্যাক্তিগত অনুদান হিসেবে প্রতিটি মণ্ডপে ৫০০০/-টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম সালাউদ্দীন মনজু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ডবের নেতৃবৃন্দ ও আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
You must be logged in to post a comment.