নন-এমপিও শিক্ষকরা পেলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা উপহার

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ৩:১৯ অপরাহ্ন
নন-এমপিও শিক্ষকরা পেলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা উপহার

প্রদীপ কুমার দেবনাথ (স্টাফ রিপোর্টার)।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত করোনাকালীন সময়ে বিপর্যস্ত ও চরম কষ্টে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নন-এমপিও শিক্ষকদের মাঝে প্রণোদনার অর্থচেক বিতরণ করা হয়।  

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নন- এমপিও ভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্ম ভবন মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজহারুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে  নন-এম পিও ভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের প্রনোদনার চেক প্রদান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী। তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের ৫৯ জন শিক্ষকের মাঝে ২,৫৭,০০০ (দুই লক্ষ সাতান্ন হাজার) টাকার চেক শিক্ষক-কর্মচারীদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন। বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক নির্মল চৌধূরী।

চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, প্রকৃত শিক্ষক সমাজে সকলের কাছে পুজনীয় হয়ে থাকেন। এ সময় তিনি উপজেলার সকল শিক্ষকদের প্রতি তাদের ছাত্র-ছাত্রীদের এই মহামারি করোনা ভাইরাসের মধ্যে ঘরে বসে অনলাইনে ক্লাস নেয়া ও তাদের খোঁজখবর নেয়ার আহবান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ