নদীতে পড়ে বনরক্ষী নিখোঁজ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২১ নভেম্বর, ২০১৮, ৮:৩০ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীতে পড়ে সোহেল রানা তালুকদার নামের (৩৭) এক বনরক্ষী নিখোঁজ হয়েছেন বলে যানা গেছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে টহলকালে এ দুর্ঘটনা ম্মুখীন হয় সোহেল। নিখোঁজ বনরক্ষী সোহেল পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশনে কর্মরত ছিলেন বলে যানা যায়। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার মহুরীপাড়া গ্রামের এস এম আ. হামিদ তালুকদারের ছেলে।

বুধবার বেলা ১১টার দিকে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ছয় সদস্যের একটি ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করেছে। পূর্ব বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান, শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীনসহ কোস্টগার্ড ও বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এঘটনায় বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. মিজানুর রহমান মোল্লা শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছে বলে যানা গেছে।

বগী স্টেশন কর্মকর্তা জানান, মঙ্গলবার সন্ধ্যার ৬টার দিকে সোহল রানাসহ চার বনরক্ষী বগী স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দুরে বলেশ্বর নদীতে প্রতিদিনের  মত টহল দিচ্ছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে বঙ্গোপসাগর থেকে  আসা একটি ফিশিং বোটকে সোহেল ও তার সহযোগীরা থামানোর নির্দেশ দেয়। এসময় সোহেল রানা তাদের টহল বোটের পাশে গেলে পা ফসকে মুহুর্তেই নদীতে পড়ে তলিয়ে যায়। সাথেসাথে সহযোগীরা নদীতে নেমে অনেক খোঁজা খুঁজি করলেও মিলন কে আর পাওয়া যায় নাই। শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন জানান, আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও বনকর্মীদের বলেশ্বর নদীতে তল্লাশী অব্যাহত রখেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ