শরীয়তপুর সদর উপজেলার আটং, দেওভোগ এলাকার শ্রী বাবুল দেবনাথ এর ছেলে শ্রী সুজন দেবনাথকে নকল ওয়াশিং পাওডার বাজারজাত করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় দশ হাজার টাকা জরিমানা করেছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই।
৩১ জানুয়ারী রবিবার সকাল সারে দশটার দিকে বস্তা বোঝাই করে মটর সাইকেল যোগে শরীয়তপুর সদর পৌরসভা ১ নং ওয়ার্ড পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন কোতোয়াল মার্কেটে বাজারজাত কালে,বিষয়টি দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি জামাল মল্লিক, দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নুরুজ্জামান শেখ, দৈনিক প্রভাতী খবর পত্রিকার জেলা প্রতিনিধি শেখ নজরুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীদের নজরে আসলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাইকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, ভ্রাম্যমান আদালত বসিয়ে নকল পণ্য বাজারজাতকারী শ্রী সুজন দেবনাথকে দশ হাজার টাকা জড়িমানার আদেশ প্রদান করে।
স্থানিয় ব্যাক্তি মাধ্যম জানা যায় যে শ্রী সুজন দেবনাথ দীর্ঘ যাবত বিভিন্ন প্রকার নকল পণ্য বাজার যাত করে আসছেন।
You must be logged in to post a comment.