এস.এইচ, পাবনা।।
পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মাসুদুর রহমানের ওপর হামলা করেছে একদল দূর্বত্ত।
গত ১২ মে কলেজের গেটে এই হামলা হয়। ৬ মে’র এইচএসসি পরীক্ষায় একজন পরীক্ষার্থীকে নকল করার সুযোগ না দেয়ায় ক্ষুব্ধ হয়ে পরীক্ষার্থীর আত্মীয়স্বজনরা এই হামলা চালায় বলে দাবি করেছেন প্রভাষকের সহকর্মীরা।
মো. মাসুদুর রহমান ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা। বর্তমানে তিনি পাবনার শহীদ বুলবুল কলেজে বাংলা বিভাগে প্রভাষক পদে কর্মরত আছেন।
নিজেদের ফেসবুকে দেয়া পোস্টে হামলার নিন্ধা জানিয়েছেন কলেজটির কয়েকজন শিক্ষক। তাঁরা বলেন, ২০১৯ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকল করতে বাধা দেয়ায় মাসুদুর রহমানের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার তীব্র নিন্দা জানান তারা। ভাইরাল হওয়া কলেজের সিসিটিভি ফুটেজের একাংশে দেখা যায় মোটরবাইকে চড়ে কলেজে থেকে বের হওয়ার সময় সন্ত্রাসীরা তাঁর ওপর চড়াও হয়।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার এডিডিওর সত্যতা নিশ্চিত করেছেন। ১৫ মে বুধবার দুপুরে দৈনিক শিক্ষাকে তিনি বলেন, দোষীদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সারাদেশের সরকারি কলেজ বন্ধ করে দেয়া হবে। ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘সারাদেশের শিক্ষকদের মন খারাপ হয়েছে, এত নিরাপত্তাহীনতার মধ্যে শিক্ষকরা থাকলে পাঠদান বিঘ্নিত হবে।
এদিকে শিক্ষা ক্যাডার কর্মকর্তার ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
You must be logged in to post a comment.