এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর পোরশার সনামধন্য গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজে ২০১৮-১৯ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেসন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলার চেয়ারম্যান জনাব অালহাজ্ব মোঃ অানোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিয়াল অাহসান প্রধান নির্বাহী লাইফ, মোঃমুসহাক অালী পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,অাবু হেনা গোলাম মোস্তফা প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গাঙ্গুরিয়া উচ্চবিদ্যালয়, উপাধ্যক্ষ ঘনশ্যামপাল বাবু সহ অারো অনেকে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন ,অামাদের কলেজে চলতি শেসনে তিনশত শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। অাসন সল্পতার কারনে স্থানীয় অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়নি, সামনে অামরা অাসন সংখ্যা বৃদ্ধির চেষ্টা করবো। অারো বলেন অত্র কলেজ থেকে ফ্রি বই ও যাতায়াতেরর ব্যাবস্থা করা হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা রিয়াল অাহসান নবীন শিক্ষার্থীদের অনুপ্রেরনামুলক বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের সফলতা কামনা করেন।
You must be logged in to post a comment.