নওগাঁ-১ বিএনপি’র প্রার্থী বদল ডা. ছালেক চৌধুরী নতুন প্রার্থী

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮, ৩:২৪ অপরাহ্ন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে বিএনপি প্রার্থী হিসাবে জেলা বিএনপি সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের নাম ঘোষনা করার একদিন পর সিদ্ধান্ত পরিবর্তন করে সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরীকে চুড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর স্বাক্ষরীত এ সংক্রান্ত একটি সংশেধনী আবেদন দলটির কেন্দ্রীয় কার্যলয় থেকে নওগাঁ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বরাবর প্রেরন করা হয়েছে। জানাগেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শুক্রবার রাতে নওগাঁ-১ আসনে দলীয় প্রার্থী হিসাবে নওগাঁ জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের নাম ঘোষনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশ করে।

কিন্তু গতকাল রোববার ভোর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্থানীয় বিএনপির নেতা কর্মীদের মাঝে মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল করে ডা. ছালেক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। এব্যাপারে কথা বললে স্থানীয় নেতৃবৃন্দ  বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ