নওগাঁ জেলা প্রশাসকের কাছে বিনামূল্যে বিতরণের জন্য ১ লাখ মাস্ক দিল চেম্বার..!

আর আর চৌধুরী, নওগাঁঃ
শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন

দেশে ২য় দফায় করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে ও করোন ভাইরাস প্রতিরোধে ও মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নওগাঁ জেলা প্রশাসকের নিকট ১ লাখ মাস্ক সরবরাহ করেছে চেম্বর অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি। প্রতিদিনই জেলা সদরে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। তাই সাধারন মানুষদের বাড়ির বাহির হলে সরকারী নির্দেশণা স্বাস্থ্যবিধি মেনে বের হতে হবে। এর মধ্যে অন্যতম মাস্ক ব্যবহার। জেলা প্রশাসন ইতি পূর্ব থেকে মাক্স ব্যবহারে মানুষকে সচেতন করা সহ বিনামূল্যে বাহিরে জরুরী প্রয়োজনে চলাফেরা করা মানুষকে মাস্ক দিয়ে সহযোগীতা ও সচেতন করে আসছেন। তারই ধারাবাহিকতায় বিনামূল্যে বিতরনের লক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসকের কাছে নওগাঁ চেম্বারের পক্ষ থেকে মাস্ক সরবরাহ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হারুন-অর-রশীদের নিকট এসব মাস্ক হস্তান্তর করা হয়। এ সময় সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, পরিচালক এমএ খালেক, মোস্তাফিজুর রহমান রুনুসহ প্রশাসনের কর্মকর্তা, চেম্বারের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, চেম্বারের পক্ষ থেকে মোট ৩ লাখ মাস্ক সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের করোনা ভাইরাস প্রতিরোধের কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে খাদ্যমন্ত্রীসহ অন্যান্য নেত্রীবৃন্দের পরামর্শে মাস্ক বিরতনের এই কার্যক্রম হাতে নিয়েছে নওগাঁ চেম্বার। জেলা প্রশাসকের নিকট ১ লাখ মাস্ক আজ সরবরাহ করার মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু করা হলো। আমরা পরবর্তিতে জেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে মসজিদগুলো, শহরের বিভিন্ন ব্যবসায়ীদের মাঝেসহ সাধারন মানুষদের এই মাস্ক বিতরন করা হবে। চেম্বারের এই ধরনের কার্যক্রমগুলো আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ