নওগাঁ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত 

আর আর চৌধুরী, নওগাঁঃ
বুধবার, ৩১ মার্চ, ২০২১, ৭:৩৭ অপরাহ্ন

নওগাঁয় শহরের বিভিন্ন স্থানে বিএনপি-
জামায়াতের সন্ত্রাসীরা দোকানপাট-শিক্ষা প্রতিষ্ঠানে চোরাগুপ্তা হামলা,ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নওগাঁ জেলা ছাত্রলীগের উদ্যোগে
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৫টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের সামনে থেকে
একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে পূনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়
নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল এর
পরিচালনায় নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা,
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শফিকুর রহমান মামুন সহ
জেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা ও জেলা ছাত্রলীগের সদর, পৌর ও কলেজ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের
উপস্থিত ছিলেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ