নওগাঁয় ৭৫ বোতল ফেন্সিডিলসহ গোয়েন্দা পুলিশের হাতে যুবক আটক

নওগাঁ প্রতিনিধি
মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ২:২৫ অপরাহ্ন

নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কৌশলী অভিযানে ৭৫ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিল সহ যেভাবে আটক হলেন মাদক বিক্রেতা এক যুবক।

আটককৃত মাদক বিক্রেতা প্রশাসনের চোখকে ফাঁকি দিতে একেক সময় একেক কৌশলে চালিয়ে যাচ্ছিলেন মাদকের কারবার এমন গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁ গোয়েন্দা (ডিবি) পুলিশের  চৌকস অফিসার এস আই মিজানুর রহমান মিজান এর নের্তৃত্বে সোমবার বিকাল ৪ টারদিকে অভিযান চালিয়ে নওগাঁর ধামুইরহাট উপজেলার মঙ্গোলিয়া পূর্বপাড়া গ্রাম থেকে ৭৫ বোতল ফেন্সিডিল সহ ঐ যুবককে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত যুবক হলেন, ধামুইরহাট উপজেলার চককালু গ্রামের দেওয়ান মোহাম্মদ মহিউদ্দীনের ছেলে দেওয়ান মোহাম্মদ আবু হুরায়ারা ওরফে বিপ্লব (২৫)।

মাদক সহ যুবক আটকের সত্যতা নিশ্চিত করে গোয়েন্দা (ডিবি’র) ওসি কে এম শামসুদ্দিন জানান, আটককৃত মাদক কারবারি একের পর এক কৌশলে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ও নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয় এর দিকনির্দেশনায় এস আই মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে এ এস এই মেহেদী হাসান ও সংঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিল সহ ঐ মাদক বিক্রেতা যুবককে হাতেনাতে আটক করেন। এব্যাপারে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ