নওগাঁর ধামইরহাট উপজেলা আগ্রাদ্বিগুন ইউনিয়নে বাড়ির উঠানের সামনে নির্মান কাজের সময় খননকালে প্রাচীন পাল আমলের (৭ম শতাব্দীর) বৌদ্ধ সভ্যতার একটি পাঁচ কোটি টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন গৌরী পত্ত” শিবলিঙ্গ উদ্ধার করেছে র্যাব-৫, সিপিসি-৩।
র্যাব ৫ সিপিসি ৩ এক প্রেস রিলিজ এর মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের ক্যাম্পের আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারি ও পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে বুধবার আনুমানিক সকাল সাড়ে ৯ টার দিকে নওগাঁর ধামুরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের জনৈক ধন মুহাম্মদের বাড়ির উঠানের সামনে নির্মান কাজের জন্য খননকালে কালে প্রাচীন পাল আমলের (৭ম শতাব্দীর) বৌদ্ধ সভ্যতার ১শ ৩ কেজি ওজনের আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ১ টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘‘গৌরি পত্ত’’ শিবলিঙ্গ উদ্ধার করেন (যার দৈর্ঘ্য-৭৮ ইঞ্চি, ব্যাস ২৪ ইঞ্চি)।
র্যাব আরো জানায়, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক উক্ত নিদর্শনটি পরবর্তীতে মহাপরিচালকের দপ্তরে গ্রহণ করার নিমিত্তে একটি দল প্রেরণ করা হবে বলে মৌখিকভাবে জানানো হলে প্রাথমিক ভাবে নিদর্শনটি নওগাঁর ধামইরহাট থানার জিডিমূলে জেলার বদলগাছীর প্রত্নতাত্ত্বিক জাদুঘর পাহাড়পুর বোদ্ধ বিহারের নিকট হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
You must be logged in to post a comment.