নওগাঁয় ২৫ মার্চ কালোরাত উপলক্ষ্যে আলোর মিছিল

আর আর চৌধুরী, নওগাঁঃ
বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ৯:২৯ অপরাহ্ন

নওগাঁয় ২৫ মার্চ কালোরাত উপলক্ষ্যে  শহরে সন্ধ্যায় আলোর মিছিল করেছে জেলার সামাজিক সংগঠন একুশে পরিষদ।সন্ধ্যায় একুশে পরিষদের উদ্দ্যোগে ২৫ মার্চ কালোরাত ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ৫০টি মশাল ও ১ হাজার মোমবাতি প্রজ্জ্বলন করে আলোর মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছোট যমুনা নদী তীরে গিয়ে সমবেত হন। সেখানে দিবসের ওপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. ডিএম আব্দুল বারী।

অন্যান্যর মধ্যে সংগঠণের উপদেষ্টা অধ্যাপক আতাউল হক সিদ্দিকী,সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা রাসেল, বিন আলী পিন্টু, মনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা ২৫ মার্চে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছোট যমুনা নদী দূষণমুক্ত ও খনন করার দাবি করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ