নওগাঁয় ২৫ বোতল ফেন্সিডিল সহ ২ নারীকে আটক করেছে গোয়েন্দা ( ডিবি) পুলিশ। ভারতীয় মাদক ফেন্সিডিল কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস অফিসার এস আই মিজানুর রহমান মিজান এর নের্তৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে দু’ নারীকে আটক করেন।
ফেন্সিডিল সহ আটককৃত দু নারী হলেন, মুন্নি আক্তার (২৮) এবং সাবিনা বেগম (৩৫)।
আটককৃত মুন্নি আক্তার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভিমপুর গ্রামের আজিজুলের মেয়ে। সাবিনা বেগম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আনিছুর ইসলামের স্ত্রী।
অভিযানে নের্তৃত্বদানকারী এস আই মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে নওগাঁ জেলা সদর উপজেলার দোগাছী গ্রাম থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। এরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত এবং বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করেন।
আটকের সময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে শুক্রবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.