নওগাঁয় গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও নওগাঁ জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলা সদর উপজেলার ইঁদুর বটতলী মহল্লায় অনুমোদনহীন আর এন কর্পোরেশন প্রেগনেন্সি টেস্ট কিট তৈরি কারখানায় অভিযান পরিচালনা করেন।
শনিবার ১২ মার্চ দুপুর ১২ টা থেকে ২ বেলা ২ টা পর্যন্ত চলা অভিযানে নওগাঁ শহরের ইঁদুর বটতলী এলাকার ঐ প্রেগনেন্সি টেস্ট কিট তৈরি কারখানার মালিক অনুপস্থিত থাকায় কারখানাটি সিলগালা করা সহ কারখানাটির (প্রতিষ্ঠানের) ম্যানেজার মোঃ গুলজার হোসেন (৫০)ও কেয়ারটেকার মোঃ গোলাম মোস্তফা ওরফে মোহন মোল্লা (৪৩) নামের দু’জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ জন কর্মচারীকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় আনুমানিক ১ কোটি টাকা মূল্যের অ-অনুমোদিত প্রেগন্যান্সি টেস্ট কিট এবং তৈরিতে যাবতীয় কেমিক্যালস, যন্ত্রপাতি ও প্যাকিং সামগ্রী জব্দ করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুল ইসলাম এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাঃ আশিষ কুমার সরকার, জেলা এন এস আই নওগাঁর উপ- পরিচালক, সহকারী পরিচালক সহ অন্যান্য কর্মকর্তা প্রমূখ।
প্রেগনেন্সি টেস্ট কিট তৈরি কারখানার মালিক পলাতক মোঃ রুবেল হোসেনের বাড়ির নিচ তলায় অনিয়মের মাধ্যমে ও অসৎ উদ্দেশ্যে অনুমোদিতহীন, ভাবে প্রেগন্যান্সি কিট প্রস্তুত ও প্যাকেটজাত করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে প্রতিষ্ঠানের (R.N Corporation) মালিক মোঃ রুবেল হোসেন (৩২) এবং মোঃ নবীর হোসেন (৩২) অনুপস্থিত থাকায় প্রতিষ্ঠানের ম্যানেজার সদর উপজেলার খাস নওগাঁ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে মোঃ গুলজার হোসেন ও উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে কেয়ারটেকার মোঃ গোলাম মোস্তফা ওরফে মোহন মোল্লা কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের ৪ জন কর্মচারীকে ১ হাজার করে মোট ৪ হাজার জরিমানা করে এবং প্রতিষ্ঠানটিকে সিলগালা করেন।
এছাড়াও প্রতিষ্ঠানের মালিকদ্বয়ের বিরুদ্ধে ওষুধ প্রশাসনের মাধ্যমে মামলা দায়ের করা হবে এবং সে মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
You must be logged in to post a comment.