নওগাঁয় ১৫ লাখ টাকা মুল্যের মুর্তি উদ্ধার করলো পুলিশ

আর আর চৌধুরী, নওগাঁ
বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ৯:১১ অপরাহ্ন

নওগাঁয় কালো পাথরের একটি ভাঙ্গা মুর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিক অবস্থায় যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

নওগাঁর সাপাহার থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া ৮টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার থানার এসআই হারুণ অর রশিদ সঙ্গীয় ফোর্স সহ উপজেলার গোয়ালা ইউনিয়নের কোচকুড়লিয়া গ্রামে অভিযান চালায়।

পরে একটি পুকুর পাড় হতে একটি মূর্তির মাথা সহ ৬ খন্ড মূর্তির দেহের অংশবিশেষ  পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসেন। যার ওজন ২৩ কেজি ২৪০ গ্রাম। ভগ্ন মুর্তিটির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে ধারণা করছেন পুলিশ। এটি একটি প্রাচীন মুর্তি বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে ভাঙ্গা মুর্তিটি থানা হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মূর্তি সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ