নওগাঁয় স্বামীর সহযোগীতায় যুবতী গৃহবধূকে গণধর্ষণ-২ জন আটক

আর আর চৌধুরী, নওগাঁ
বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ৯:১৫ অপরাহ্ন

নওগাঁয় স্বামীর সহযোগীতায় এক যুবতী গৃহবধূকে (১৮) কে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নওগাঁর সাপাহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে হলে থানা পুলিশ ২ জন ধর্ষণকারী ২ যুবককে আটক করেছেন।

আটকৃতরা হলেন, সাপাহার উপজেলার করমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের বাবলুর ছেলে সুমন ওরফে ভোগা (১৯) ও মৃতঃ আব্দুস সালামের ছেলে আহাদ আলী (৩০)। মামলার এজাহার ভুক্ত ৩ নং আসামী করমুডাঙ্গা চৌমুহনী গ্রামের খেরো মিয়ার ছেলে গুধা মিয়া (২৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ মে সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের করমুডাঙ্গা এলাকায় নিজ স্বামীর সহযোগীতায় ( ভিকটিম) ঐ যুবতী গৃহবধু (১৮) কে ৩ জন মিলে গণধর্ষণ করেন। ধর্ষকদের সাথে ঐ গৃহবঁধুর স্বামী রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে পূর্ব থেকে পরিচয় ছিলে।  ঘটনার রাতে গৃহবধূর স্বামীকে টাকা দিয়ে তারই সহযোগীতায় একটি বাড়ীর রান্না ঘরের পাশের খড়ের গাদার উপর ফেলে ঐ গৃহবধূ কে গণ ধর্ষণ করা হয়। গনধর্ষণের পর ঐ গৃহবধুকে ফেলে তারা পালিয়ে যায় । ঘটনাটি জানার পর গৃহবধূর মা সাপাহার থানায় তিন জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় ২৬ মে থানা পুলিশ ১ নং ও ২ নং আসামীকে আটক করেন।

এব্যাপারে সাপাহার থানার ওসি তারেকুর রহমান জানান, মামলার পরই জড়ীত ২ জনকে আটক করা হয়েছে। এছাড়া অপর পলাতক আসামীকে আটকের জন্য পুলিশি তৎপরতা চলমান রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ