নওগাঁয় স্বচ্ছ লটারীর মাধ্যমে ঠিকাদার বাছাই

নওগাঁ প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ৭:৫২ অপরাহ্ন

নওগাঁয় স্বচ্ছ লটারীর মাধ্যমে বাছাই করা হলো এইচবিবি কাজ সম্পন্ন করার ঠিকাদারদের। ২৫ শে জানুয়ারি মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রকাশ্যে দরপত্র গ্রহনের এ আয়োজন করে।

জানা গেছে, নওগাঁ জেলার ১১টি উপজেলায় ১২ কিলোমিটার ৮শ মিটার এইচবিবি রাস্তার বরাদ্দ পাওয়া গেছে। এই কাজের জন্য জেলার তালিকাভুক্ত ঠিকাদারগনের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছিল। তারই ভিত্তিতে ঠিকাদার নিয়োগের বিষয়ে যেন কোন মহলের সুপারিশ করতে না হয় কিংবা কারো মাঝে দ্বি-মত ধারনার জন্ম না হয় সেলক্ষ্যে স্বচ্ছ পদ্ধতিতে ঠিকাদারদের মাঝে কাজ ভাগ করে দিতেই এমন বতিক্রমী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা কামরুল আহসান, নওগাঁ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, মান্দা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম তালুকদার, মহাদেবপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, পত্নীতলা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোয়েব, পোরশা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দ্বীপ, রাণীনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান সহ জেলার তালিকাভুক্ত সকল ঠিকাদারগন উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ