নওগাঁয় যেভাবে অপহৃত কিশোরীকে উদ্ধার করলো র‌্যাব-৫, সিপিসি-৩

আর আর চৌধুরী, নওগাঁ
মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ৭:০৮ অপরাহ্ন

নওগাঁর মাতাজীহাট হাট এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব। 

র‍্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস রিলিজে জানান,  গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ক্যাম্পের সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন মাতাজিহাট এলাকা থেকে সোমবার বিকাল পৌনে ৫ টারদিকে তাকে উদ্ধার করেন।

উদ্ধারকৃত কিশোরী নওগাঁর ধামইরহাট উপজেলার বীরগ্রাম (সোনার পাড়া) গ্রামের মোঃ আবুল কালামের মেয়ে মোসাঃ মারুফা ইয়াসমিন ওরফে মুন্নি। এবিষয়ে নওগাঁর ধামইরহাট থানায় গত ১২ এপ্রিল এক‌টি জিডি করেছিলেন ঐ কিশোরীর বাবা। জিডি নং-৪৩৯/২০২১ ইং।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত কিশোরী (ভিকটিমকে) সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পে সোমবার ১৭ মে ২৩২ নং জিডি মূলে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং (অপহৃত) ভিকটিম কিশোরীর পরিবারকে নওগাঁর ধামইরহাট থানায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ প্রদান করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ