আর, আর চৌধুরী, নওগাঁ ।।
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোঃ ম্বাধীন হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক ছাত্র।
রবিবার বেলা ১টার দিকে নওগাঁর মান্দা উপজেলার কয়াপাড়া-কুশুম্বা সড়কের আরজিনারপুর শহিদুল ইসলামের ইটভাটা সংলগ্ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।। নিহত স্বাধীন মান্দা এসসি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯ম শ্রেণীর ছাত্র এবং উপজেলার পারকালিকাপুর গ্রামের আলম হোসেন প্রামানিকের ছেলে । এ ঘটনায় একই প্রতিষ্ঠানের একই শ্রেণীর ছাত্র ও দোসতি গ্রামের এনামুল হকের ছেলে মিলন হোসেন (১৭) সড়কের উপর ছিঁটকে পড়ে মারাত্মক আহত হয়েছেন। দূর্ঘটনার সাথে সাথে আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে রেফার্ড করেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় বেলা আড়াই টার দিকে স্বাধীন এর মৃত্যু ঘটে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে নিজস্ব টিভিএস মোটরবাইকে করে কুশুম্বা মসজিদের দিকে যাচ্ছিলেন। ফেরিঘাটে মোবাইল কোর্ট বসেছে শুনে পারকালিকাপুর ঘাট পার হয়ে কয়াপাড়া গ্রামের সড়ক দিয়ে কুশুম্বা যাবার সময় পথ্যিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনাটি ঘটে।
মান্দা থানার পরিদর্শক মোজাফফর হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
You must be logged in to post a comment.