নওগাঁয় মাদক সহ ৫ জনকে আটক করেছে পুলিশ

আর আর চৌধুরী, নওগাঁঃ
শনিবার, ২০ মার্চ, ২০২১, ৯:১৮ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুর থানা ও নওহাটামোড় ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার সহ ৫ জনকে আটক পূর্বক গতকাল ১৯ মার্চ বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান জিয়া প্রতিবেদককে জানান, মহাদেবপুর থানাধীন বাগধানা গ্রামের এক বাড়িতে মাদক সহ লোকজন অবস্থান করছেন এমন এক গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর থানার ওসি ( তদন্ত) আবুল কালাম ও নওহাটামোড় ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স সহ গভীররাতে বাগধানা গ্রামের বেনজির আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইন এবং ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঐ বাড়ির গৃহকর্তা বেনজির আহম্মেদ (৪৫),নওগাঁ জেলা সদর এর সোহেল রানা (৪৫), আনোয়ার হোসেন (৩৩), লিটন হোসেন (৩৩) ও ফয়সাল হোসেন তানভীর (৪০)। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক গতকাল বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে আটককৃত ৫ জনকে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ