নওগাঁর মান্দার ভাঁরশো ইউনিয়নে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মাদক কারবারি ও মাদক কারবারে শেল্টার দাতাদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদের সামনে নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তুহিন আল মামুন, হারুন-অর-রশিদ, আব্দুল আলিম, সাবেক ইউপি সদস্য আমিন, আবু সুফিয়ান, আনিছুর রহমান মাস্টার, শহিদুল ইসলাম চিতল প্রমুখ।
সমাবেশে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, সরকার যখন সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন তখন মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নে মাদকের অবৈধ্য বিস্তার লাভ করেছে। আর এই সব অবৈধ কাজে বাধা প্রদান করায় ইউনিয়নের কিছু চিহ্নিত মাদক কারবারি ও তাদের শেল্টারদাতারা আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। আমি এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
তিনি আরো বলেন, আমি এই সব চিহ্নিত মাদক কারবারী ও মদদ দাতাদের তালিকা দ্রুত ইউএনও মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসক এবং থানার ওসির মাধ্যমে এসপি মহোদয়ের কাছে পাঠাবো। আমি আশা করছি প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। অন্যথায় আমি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
You must be logged in to post a comment.